ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এসকল কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতেই রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :  ‘নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’-এ প্রতিপাদ্য নিয়ে পার্বতীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস-২০২৫ ও নারীর … বিস্তারিত পড়ুন

থাইল্যান্ড বনাম কম্বোডিয়ায় ফের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ড তার প্রতিবেশী রাষ্ট্র কম্বোডিয়ায় বিমান হামলা শুরু করার পর সোমবার সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ার ৪ বে-সামরিক নাগরিক নিহত হয়েছেন। কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা এই খবরটি নিশ্চিত করেছেন। তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা বলেন, ‘থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ার অন্তত ৪ জন নাগরিক নিহত হয়েছেন।’ এ ঘটনায় আরও ১০ বে-সামরিক নাগরিক আহত হয়েছেন। ওদ্দার মিআনচে ও প্রেয়াহ … বিস্তারিত পড়ুন

আগামীকাল লন্ডন নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে

চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করা হয়েছে, সেটি মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কি না, সেটি সম্পূর্ণ নির্ভর … বিস্তারিত পড়ুন

নওগাঁতে এখন কুমড়া বড়ি নিয়ে ব্যস্ত সময় পার করছেন নারীরা

মো. ফিরোজ হোসাইন, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এখন কুমরা বড়ি বানানোর কাজে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় মহিলারা ৷ বড় মাছের সাথে মাসকালাইয়ের কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে স্বাদটাই যেনো আলাদা হয়। কুমড়ো বড়ি ভেজে ভর্ত্তা করলে এর স্বাদও মুখে লেগে থাকে। আবার মাসকালাইয়ের ডালের কুমড়ো বড়ি দিয়েও পেট ভরে ভাত খাওয়া যায়। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বিএনপি’র সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়নের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা বিএনপি’র সভাপতি এ,জেড,এম রেজওয়ানুল হককে ধানের শীষের মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি’র ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেলে বিএনপি’র কার্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ জনসভায় সভাপতিত্ব করেন পৌর সভাপতি আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি এ … বিস্তারিত পড়ুন

সব ঠিক থাকলে আগামী রোরবার লন্ডন নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে

  বেগম খালেদা জিয়াকে শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেওয়া হচ্ছে না। শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালেই কেবল খালেদা জিয়াকে নিয়ে আগামী রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেওয়া হবে। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটির কিছু ত্রুটির কারণে বাংলাদেশে না আসায়, খালেদা জিয়াকে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা বিলম্ব হচ্ছে। শুক্রবার তাদের ভেরিফায়েড … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২৩ দিন অতিবাহিত হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ১২৯ … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হলেন হারুন-অর-রশীদ

রাজবাড়ী প্রতিনিধি :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনে মনোনয়ন পেয়েছেন হারুন অর রশীদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। হারুন অর রশীদের বাড়ি পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে। তিনি জেলা বিএনপির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি … বিস্তারিত পড়ুন

বেগম জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে দোয়া মাহফিল

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বগুড়ার শাজাহানপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাজাহানপুর উপজেলা বিএনপি, সম্মিলিত এলাকাবাসী ও হাফেজিয়া মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, … বিস্তারিত পড়ুন