ব্রেকিং নিউজ নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরির সময় প্রাণ গেল যুবকের

দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান অমল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) ভোরে পার্বতীপুর পৌর শহরের জাহানাবাদ কেরুরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান ইব্রাহিমনগর এলাকার বাবু হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ভোরে কয়েকজন ব্যক্তি বিদ্যুতের খুঁটিতে উঠে তার কাটার চেষ্টা করছিলেন। একপর্যায়ে … বিস্তারিত পড়ুন

অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের পার্বতীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে দুই গ্যাস ডিলার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও খনি শ্রমিকরা। আজ রবিবার (৪ অক্টোবর) খনির প্রধান ফটকের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে কর্তৃপক্ষ নতুন করে নিয়োগের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে অর্থের বিনিময়ে পছন্দের ব্যক্তিদের নিয়োগ … বিস্তারিত পড়ুন

জমি-জমা নিয়ে বিরোধের জেরে পার্বতীপুরে সংঘর্ষ, নারীসহ আহত ৩

দিনাজপুরের পার্বতীপুরে নিজের জমিতে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ তিনজন মারাত্মক আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় লায়লা পারভীন (৪০) নামে এক গৃহবধূকে হলদীবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দেশের চলমান সন্ত্রাস, নৈরাজ্য, ককটেল বিস্ফোরণ এবং অর্থনীতি ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল। আজ ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল সোয়া ১১ টায় পার্বতীপুর রেলওয়ে স্টেশন চত্বর ও প্ল্যাটফর্ম এলাকায় পার্বতীপুর ওপেন লাইন শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আরিফ হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। আজ (২৩ সেপ্টেম্বর) বুধবার সকালে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নং প্ল্যাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজে ওঠার সিঁড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। র‍্যাব সূত্রে জানা যায়, রাত পৌনে ১২টার দিকে বদরগঞ্জ থেকে পার্বতীপুরের … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে এ্যাফেক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুরের পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২৬ সালের জুনিয়র বৃত্তি, প্রাথমিক বৃত্তি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।  মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় ঢাকা মোড় বাসস্ট্যান্ড হতে এক বর্ণাঢ্য র‍্যালী শহর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সভাপতি, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন অঙ্গন ও স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ (০১ সেপ্টেম্বর) মঙ্গলবার তিনি পার্বতীপুরে রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় রেলওয়ের সংশ্লিষ্ট কার্যক্রম ও অবকাঠামো সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। পরিদর্শনকালে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু, … বিস্তারিত পড়ুন