ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

১ম পর্যায়ে ছিল প্রক্সি প্রার্থী; ২য় পর্যায়ে নিজেই পরীক্ষা দিতে এসে আটক পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা দিতে এসে ভিন্ন ব্যক্তি (প্রক্সি) ব্যবহারের দায়ে আটক হয়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন এক পরীক্ষার্থী। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার সহকারী কমিশনার (এনডিসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত ওই পরীক্ষার্থীর নাম আব্দুর রাজ্জাক। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আশুরহাট এলাকার বাসিন্দা। … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জ-২ আসনে টুকুর পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের গণসংযোগ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। রোববার (০১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন ও নিউ মার্কেট এলাকায় এ … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় শীর্ষ ছিনতাইকারী মিঠু পাঠানসহ ৬ জন গ্রেফতার; ভিকটিম উদ্ধার

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার :  গাজীপুরের কালীগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত মিঠু পাঠানসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে পৃথক ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি ২০২৬ … বিস্তারিত পড়ুন

তারেক রহমানের উপহারপ্রাপ্ত জন্মান্ধ গফুরের বাড়িতে হামলা, ভাংচুর-লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া নাড়ু বিক্রেতা জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে লুটপাট করে দুর্বৃত্তরা এমন অভিযোগ গফুর মন্ডলের। এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জন্মান্ধ নাড়ু বিক্রেতা আব্দুল গফুর মল্লিক রাজবাড়ী … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে বিরামহীন প্রচারণায় বিএনপি’র প্রার্থী হারুন অর রশিদ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে প্রতিনিয়ত বিরামহীন প্রচারণা চালাচ্ছেন রাজবাড়ী-২ (সংসদীয় আসন-২১০) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মো. হারুন অর রশিদ হারুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ পাওয়ার পরদিন থেকেই নির্বাচনী প্রচারণায় মুখর রয়েছে রাজবাড়ী জেলার প্রতিটি অঞ্চল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী কালুখালী উপজেলার … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে পল্লী চিকিৎসকদের সাথে বিএনপি’র নির্বাচনী মতবিনিময় সভা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি : পল্লী চিকিৎসক এসোসিয়েশন পার্বতীপুর শাখার সকল সদস্যদের সাথে বিএনপি নেতা-কর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে প্রগতি সংঘের উন্মুক্ত মঞ্চে জনাকীর্ণ পরিবেশে তা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামানকে বিজয়ী করার … বিস্তারিত পড়ুন

এম কে টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে পার্বতীপুরে দুই দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি : ‘শেকড়ের কথা গুলো দাঁড়িয়ে দেখলে, সমাজ তখন সভ্যতার হাসি হাসে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এম কে টেলিভিশনের গৌরবোজ্জ্বল ১০ম বর্ষপূর্তি এবং ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে দুই দিনব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ের নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় কবিতা আবৃত্তি ও সংবাদ পাঠ প্রতিযোগিতার মধ্য দিয়ে … বিস্তারিত পড়ুন

নওগাঁর রাণীনগরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :   নওগাঁর রাণীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলামের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে । নওগাঁর রাণীনগর উপজেলা সকাল থেকে বিভিন্ন হাট বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদীয় আসন নওগাঁ ৬ আত্রাই, রাণীনগর এর হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে আগাম আমের মুকুল; চাষিদের মাঝে আশার আলো

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলায় চলতি মৌসুমে আগাম আমের মুকুল দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন আমবাগানে গাছে গাছে মুকুল ফুটতে শুরু করায় চাষিদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও নতুন আশার সঞ্চার। চাষিরা জানান, অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত পরিচর্যার ফলে এ বছর কিছু আগাম জাতের আমগাছে নির্ধারিত সময়ের আগেই মুকুল এসেছে। এতে … বিস্তারিত পড়ুন

সৌদি আরবে নেওয়ার পর বেতন না দিয়ে নির্যাতন, দেশে ফিরে প্রাণনাশের হুমকির অভিযোগ

নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :  সৌদি আরবে কাজের প্রলোভন দেখিয়ে নেওয়ার পর বেতন না দেওয়া,  শারীরিক নির্যাতন ও দেশে ফিরে প্রাণনাশের হুমকির অভিযোগ নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের শহিদুল ইসলাম মালু ও তার দুই ছেলে রিফাত ও রনির বিরুদ্ধে। ভুক্তভোগী হলেন দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মো. হোসেন মিয়ার ছেলে মো. সজিব মিয়া। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট  … বিস্তারিত পড়ুন