ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে ট্রেনের সাথে ট্রাক্টরের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা

পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সাথে একটি মাহিন্দ্রা ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (২০ ফেব্রুয়ারি) শুক্রবার বেলা আনুমানিক ১২ টার দিকে দিনাজপুর জেলার মন্মথপুর ও পার্বতীপুরের মাঝামাঝি ছোটহরিপুর ভূতপুকুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন অতিক্রমের সময় মাহিন্দ্রা ট্রাকটি ট্রেনের সামনে পড়ে গেলে মুহূর্তেই সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে … বিস্তারিত পড়ুন

সিরাজগ‌ঞ্জে মাছবোঝাই নসিমনের চাপায় শিশু নিহত

সিরাজগঞ্জ সলঙ্গা থানা এলাকায় মাছবোঝাই নসিমনের চাপায় তাবাসসুম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুরে রৌহাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারসংলগ্ন সড়কে খেলাধুলা করছিল কয়েকজন শিশু। এ সময় দ্রুতগতিতে আসা মাছবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে অটোভ্যান-ট্রাকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার সকাল ৯টার দিকে ভূঁইয়াগাঁতী–নিমগাছী সড়কের খৈচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের জালাল উদ্দীন ও স্ত্রী মনোয়ারা বেগম)। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন অটোভ্যান চালক মগরিব … বিস্তারিত পড়ুন

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ব্যাটারিচালিত অটো ভ্যান ও করিমন (ভটভটি) গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে শাহজাদপুর থানাধীন হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচর নতুনপাড়া সড়কে, দরগারচর নতুনপাড়া মার্কাস মসজিদের সামনে শাহজাদপুর এনায়েতপুর গামী পাকা সড়কে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালো ২ বন্ধু

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ব্যাডমিন্টন খেলা শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফিলিংষ্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এ দূর্ঘটনায় নিহত দুই বন্ধুরা হলেন, … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক নিহত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বড়পুকুরিয়া কয়লা খনির এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তদন্ত কেন্দ্রাধীন কালুপাড়া এলাকায় সামাদ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম লুৎফর রহমান (৪৭)। তিনি ফুলবাড়ী উপজেলার কুশলাখালী গ্রামের কফিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে এবং বড়পুকুরিয়া … বিস্তারিত পড়ুন

নওগাঁর মান্দায় বাসচাপায় কারারক্ষীর মর্মান্তিক মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় পলাশ আলী (৩৫) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে নওগাঁ–রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার ভোলাবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কর্মরত ছিলেন। তিনি নিজ মোটরসাইকেলে করে নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় … বিস্তারিত পড়ুন

নওগাঁর মহাদেবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৪

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :  নওগাঁর মহাদেবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিল্লুর রহমান (রাণীপুকুর) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ।শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের রাণীপুকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরেক বাস খাদে, আহত-১১

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে মহাসড়কে যাত্রীবাহী এক বাসের পেছনে আরেকটি বাস এসে ধাক্কার ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী রাজন পরিবহনের একটি যাত্রীবাহী বাস … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোর নিহত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে । রোববার (২ নভেম্বর) রাজবাড়ী জেলার সদর উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনের আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক রনক সরকার গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি হাসপাতালে … বিস্তারিত পড়ুন