ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

নওগাঁর আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিক দলের ২৬ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ২৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আসলাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাদ্দাম হোসেন দায়িত্ব পেয়েছেন। নবগঠিত এই কমিটিতে মোট ২৬ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা … বিস্তারিত পড়ুন

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

রাজবাড়ীর পাংশা উপজেলায় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে জেলা … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে সিপিবির প্রতিবাদী সমাবেশ

রাজবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা কমিটির উদ্যোগে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবিতে সোমবার বিকেলে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া। এতে বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড অরুন কুমার সরকার, জেলা … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩, কারাদণ্ড প্রদান

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক সেবীকে আটক করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) সন্ধ্যায় উপজেলার পৌরসভা এলাকা, বাসস্ট্যান্ড ও কাচিকাটা ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন— ১. কবির (পিতা: জালালুদ্দীন), গ্রাম: সল্লাবাইদ, মনোহরদী পৌরসভা। ২. মুকুল (পিতা: আব্দুর রহমান), গ্রাম: চন্দনবাড়ী চরপাড়া, মনোহরদী পৌরসভা। ৩. বকুল (পিতা: তারা মিয়া), গ্রাম: … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় খোকন ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে হলদিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন হলদীবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাক প্রতিবন্ধী খোকন বিকাল ৫ টার দিকে হলদিবাড়ী এলাকায় তার বাবার দোকান থেকে বের হয়ে যায়। পরে অজ্ঞাত কারণে পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের সাথে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর বেলাইচন্ডি হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ রজব আলী’র ইন্তেকাল

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ রজব আলী মন্ডল (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আজ ৩০ মার্চ সোমবার বিকেল ৪:৪৫ মিনিটে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন থেকে তিনি লিভারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক দত্তক মেয়ে সহ অসংখ্য … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে খোলা বাজারে ডিজেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

নরসিংদীর মনোহরদী উপজেলায় খোলা বাজারে ডিজেল বিক্রি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। আজ ৩০ মার্চ ২০২৬ তারিখে উপজেলার চালাকচর, হাতিরদিয়া বাজার এবং পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পেট্রোলিয়াম আইন অনুযায়ী ৩টি পৃথক মামলায় মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ১৩ লাখ টাকার জাল নোট ও ১৯৬ বোতল ইস্কাফসহ গ্রেফতার ৫

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের পৃথক দুই অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ ২ জন এবং ১৯৬ বোতল ইস্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় র অফিস হেডকোয়ার্টারে এক প্রেস বিফ্রিয়ে বিষয়টি নিশ্চিত করেন  র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া (পিপিএম)। … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া সাব পোস্ট অফিসে চরম দুরবস্থা, স্থায়ী ভবনের দাবিতে এলাকাবাসী

নওগাঁর আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া পোস্ট অফিস দীর্ঘদিন ধরে স্থায়ী ভবন সংকটে ভুগছে। বর্তমানে পোস্ট অফিসটি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ও জরাজীর্ণ কক্ষে পরিচালিত হচ্ছে, যা অফিস পরিচালনার জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবনটির অবস্থা এতটাই নাজুক যে সাধারণ মানুষের জন্য সেখানে সেবা গ্রহণ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: দেশীয় মদসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুর ১টার দিকে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শাহিনুর সঙ্গীয় ফোর্সসহ চালাকচর … বিস্তারিত পড়ুন