ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ২

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এসআই মোঃ শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাতিরদিয়া বাজার এলাকায় অবস্থানকালে তথ্য পান যে, দৌলতপুর ইউনিয়নের কোচের চর … বিস্তারিত পড়ুন

শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

বগুড়া শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। বুধবার ( ১ এপ্রিল ) সকালে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ১৯৭ জন সুবিধাভোগীদের এ চাল বিতরণ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মোওালিব এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিপ্লব কুমার, ইউনিয়ন সচিব মামুনুর রহমান, সহকারী সচিব মশিউর রহমান, কম্পিউটার উদ্যোক্তা … বিস্তারিত পড়ুন

গান, কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণের মধ্যে দিয়ে সত্যেন সেনের ১১৯তম জন্মদিন উদযাপন

রাজবাড়ীতে ” মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান, মানুষের লাগি ঢেলে দিয়ে যাবো, মানুষের দেয়া প্রাণ” এই স্লোগান সামনে রেখে সত্যেন সেনের ১১৯ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে বুধবার (১ এপ্রিল) বিকেলে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে গান, কবিতা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। শুরুতে সত্যেন … বিস্তারিত পড়ুন

কালুখালী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন; সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক আদম আলী

‘সত্যোর সন্ধানে, মানুষের কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সাংবাদিকদের নিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রেসক্লাবের ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে কালুখালী আর্চ গার্ডার ব্রিজ সংলগ্ন সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে জিটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীসহ দেশের ৬৪ জেলায় যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত

‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’- প্রকল্পের আওতায় রাজবাড়ীতে ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে একই সময়ে রাজবাড়ীসহ দেশের ৬৪ জেলায় এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল … বিস্তারিত পড়ুন

পাহাড় থেকে সমতল, অসহায় মানুষের পাশে মামুনী চাকমা

আর্থিক অনটনের কারণে পিছিয়ে যাচ্ছে মামুনী’র মহৎ উদ্যোগ, তারপরেও থেমে নেই তার কাজের গতি, সহযোগিতা চেয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রীর কাছে। পাহাড়ে ঝরে পড়া শিশু ও গরীব অসহায় মেধাবী ছাত্র ছাত্রীদেরকে নিয়ে মানবিক কাজে মামুনী চাকমা। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে ঝরে পড়া (মূলধারার শিক্ষা বা-সুযোগ সুবিধা থেকে বঞ্চিত) এবং আর্থ-সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর সরকারী কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

দিনাজপুরের পার্বতীপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল কবিরকে বিদায় সংবর্ধনা জানালো কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। আজ (৩১ মার্চ) মঙ্গলবার বেলা ১ টা ৩০ মিনিটে পার্বতীপুর সরকারী কলেজ মিলতায়নে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ আনোয়ারুল কবির বাদল ও অন্যান্য অতিথিকে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- … বিস্তারিত পড়ুন

শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

বগুড়া শিবগঞ্জে কিচক ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ৩১ মার্চ ) সকালে কিচক ইউনিয়ন পরিষদ চত্বরে ২০০জন সুবিধাভোগীদের এ চাল বিতরণ করেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রাসেদ হাসান ইউপি সদস্য তোফাজ্জল প্রামানিক, ইউপি সদস্য মোঃ ফারুক হোসাইন ইউপি সদস্য, মোজাম্মেল … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে পেট্রোল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

রাজবাড়ীতে পেট্রোল আনতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাহতীর মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলায় বানিবহ হরাই ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহতীর মন্ডল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইত্তরপাড়া এলাকার আব্দুল বারেক মন্ডলের ছেলে। তিনি বহরপুর ডিগ্রি কলেজের এইসএসসি ১ম বর্ষের … বিস্তারিত পড়ুন

নওগাঁয় গ্যারেজে রাখা বাস থেকে হেলপারের মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের একটি গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস এলাকার বরুণকান্দি মোড়ের একটি গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বি.আর. সুপার পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে … বিস্তারিত পড়ুন