ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

কৃষকের সেচ সুবিধা ও উৎপাদন বাড়াতে দেশব্যাপী খাল খনন কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী বকুল

নরসিংদীর মনোহরদী উপজেলায় মহিষাখালী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, কৃষকের জমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়ানোর … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ

নওগাঁর আত্রাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারি যাকাত ফান্ডে আদায়কৃত অর্থের শতকরা ৮০ ভাগ দরিদ্র, গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। ১৫ মার্চ দুপুর ২টায় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত দিয়ে অসহায় দের মাঝে যাকাত ফান্ডের চেক তুলে দেওয়া … বিস্তারিত পড়ুন

পবিত্র লাইলাতুলকদর কেন তালাশ করবো আমরা

রমাদান মাস একটি মোবারক মাস যে মাসকে তিনটি ভাগ করা হয়েছ রহমত, মাগফিরাত, দোযখ থেকে নাযাত। এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। আল-কুরআনের ঘোষণা, ﴿ لَيۡلَةُ ٱلۡقَدۡرِ خَيۡرٞ مِّنۡ أَلۡفِ شَهۡرٖ ٣ ﴾ [القدر: ٣] ‘‘কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম’’ [সূরা কদর : ৪]হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, … বিস্তারিত পড়ুন

বেতাগীতে প্রাথমিক শিক্ষকদের ইফতার ও মিলনমেলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বেতাগী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের বিসমিল্লাহ চাইনীজ রেস্তরায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে রাজনৈতিক নেতা, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা, গণমাধ্যম কর্মির অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রাসেল সাবরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে … বিস্তারিত পড়ুন

ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা বহু প্রাণ; আহত-১

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া এলাকায় ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন যাত্রী। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আত্রাই উপজেলার বান্দাইখাড়া মাদ্রাসা গেটের পেছনে প্রতিভা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভুটভুটিতে করে কয়েকজন যাত্রী ও একটি গরু নিয়ে যাওয়ার সময় … বিস্তারিত পড়ুন

মহাসড়কের আলুবোঝাই ট্রাক উল্টে খাদে; নিহত-১

রাজবাড়ীতে আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে খাদে পরে ট্রাকের চালক  নিহতের ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) রাজবাড়ী জেলা সদর উপজেলার কামালদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দূর্ঘটনায় নিহত ট্রাক চালকের নাম সজীব (২৫)। তিনি নাটোর জেলার সদর … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ক্যাব এর উদ্যোগে র‍্যালী ও প্রতিবাদ সভা

রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার দিবস ২০২৬ উপলক্ষে ও কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন চত্ত্বরে এ কর্মসুচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ক্যাবের সভাপতি রাজবাড়ী … বিস্তারিত পড়ুন

কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এস এম নূরুল আমিন বাবুল

খুলনার কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান পদ নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিএনপি নেতা এস এম নূরুল আমিন বাবুল-এর নাম এখন বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মতে, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সাথে যুক্ত থেকে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ … বিস্তারিত পড়ুন

প্রবীণ সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ

রাজবাড়ী জেলার প্রথিতযশা ও প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে রাজবাড়ীর বড় মসজিদ এবং মরহুমের নিজ বাসভবন বিনোদপুরে মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হচ্ছে। ২০২৩ সালের ১৪ মার্চ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন এ বীর মুক্তিযোদ্ধা। পরে তাকে রাজবাড়ী ভবানীপুর গোরস্থানে তার স্ত্রীর পাশে দাফন করা হয়। … বিস্তারিত পড়ুন

ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম

জামালপুরের মেলান্দহের নয়া নগর ইউনিয়নে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও নয় কেজি থেকে ৯ কেজি ৫০০ গ্রাম করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন উপকারভোগী। সরেজমিনে দেখা গেছে, নয়ানগর ইউনিয়নে ৩৬০০ দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণের জন্য … বিস্তারিত পড়ুন