ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ

নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ। নদী মাত্রিক এলাকা হিসেবে নদীর দুই তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে দোল খাচ্ছে সবুজ পাতা। কোথাও ভুট্টা কোথাও আলু কোথাও বাদামসহ বিভিন্ন রবিশস্যে এখন দুলছে কৃষকের স্বপ্ন। ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আত্রাই উপজেলা। উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৭ ইউনিয়নেরই বুক চিড়ে বয়ে গেছে আত্রাই … বিস্তারিত পড়ুন

 তাহসিনুল কোরআন একাডেমীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুল কোরআন একাডেমীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) পার্বতীপুর ক্যানেল সংলগ্ন তাহসিনুল কোরআন একাডেমী মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ​পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও দোয়া পরিচালনাকারী হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর হিলি’র ঐতিহ্যবাহী দ্বীনি … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক বিদ্যুৎ মিস্ত্রীর মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাইসুল ইসলাম (৪২) নামে নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার  (১৩ মার্চ) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, পার্বতীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুজিবাবাদ পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন নতুন বাড়িতে কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। নির্মাণ কাজের সময় বিদ্যুতের তার বিচ্ছিন্ন (ডিসকানেক্ট) করতে … বিস্তারিত পড়ুন

সৌদি বাদশার পাঠানো খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানা

গাজীপুরের কালীগঞ্জে সৌদি আরব বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র কর্তৃক উপহার হিসেবে প্রেরিত ১৫ কার্টুন সৌদী খেজুর উপজেলার ৩০টি হাফেজীয়া মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে সৌদী … বিস্তারিত পড়ুন

অবৈধভাবে আবাদী জমি খনন; মাটিসহ দুই মিনি ড্রাম ট্রাক আটক

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে আবাদী জমি খনন করে মাটি পরিবহনের সময় দুইটি মিনি ড্রাম ট্রাক আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার (১৩ মার্চ) ভোররাত ৩ টার দিকে তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় ঢাকা-নাটোর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৩৮)। তিনি জেলার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের পূর্ব চালাকচর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, উপজেলার চালাকচর ইউনিয়নের ইমাম উদ্দিনের বাড়ি সংলগ্ন ভুইঞা বাড়ি প্রাইমারি স্কুলগামী ইটের সলিং সড়কে কয়েকজন সহযোগীকে নিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয় করছিলেন মো. … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল 

গাজীপুরের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রিন্সের পিতা কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের মরহুম জিন্নত আলীর ছেলে মো. মোশাররফ হোসেনের কুলখানি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ আছর ভাদার্ত্তী দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে কুলখানি উপলক্ষে পবিত্র কোরআন খানি, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল … বিস্তারিত পড়ুন

নবাবগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শোল্লা হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শোল্লা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা কাজী মনিরুজ্জামান পবন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা দক্ষিণ-এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম … বিস্তারিত পড়ুন

সন্ধানী লাইফের পার্বতীপুর শাখার ব্যবসা পরিকল্পনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পার্বতীপুর নতুনবাজার শাখার আয়োজনে তাদের নিজস্ব কার্যালয়ে আজ (১২ মার্চ) বৃহস্পতিবার এক ব্যবসা পরিকল্পনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর দিনাজপুরের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার খুশিয়ারা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেনারেল ম্যানেজার (জিএম) ফিরোজ সরদার সাজু। বিশেষ অতিথি ছিলেন, আমবাড়ি শাখা’র এজিএম ও ইনচার্জ শাহের আলী ও … বিস্তারিত পড়ুন

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ … বিস্তারিত পড়ুন