ব্রেকিং নিউজ পার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে মোছা. জলি খাতুন গং কর্তৃক জোড় পূর্বক অবৈধভাবে জমি দখল করে দোকানঘর নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঘটনায় ভুক্তভোগী পরিবার। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া বাজারের পাশে ভুক্তভোগীর বসতবাড়িতে পরিবার বর্গের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর মেয়ে চম্পা … বিস্তারিত পড়ুন

অভিনয়ে স্নিগ্ধার সাফল্য — মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র

শোয়েব হোসেনঃ মঞ্চে অভিনয়ের শেকড় গেঁথে টেলিভিশন নাটকে নিজস্ব অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী স্নিগ্ধা হোসেন। বিক্রমপুরের এই মেধাবী শিল্পী এবার বড় পর্দায়ও নিজেকে প্রকাশ করছেন পূর্ণ সম্ভাবনায়। ৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘বেহুলা দরদী’, পরিচালনা করেছেন নাট্যনির্মাতা সবুজ খান। ছবিটি সম্পর্কে স্নিগ্ধা হোসেন জানান, “এটি বাংলাদেশের টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি ও বেহুলা … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। পথসভায় প্রধান … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে লোকোমাস্টার সরওয়ার আলম সেলিমের বিদায় সংবর্ধনা

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে লোকোমাস্টার সরওয়ার আলম সেলিমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজবাড়ী জেলা কমিটির সভাপতি ইকবাল … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাজবাড়ী শহরের আজাদী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

রাজবাড়ী প্রতিনিধি: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে রাজবাড়ী জেলা যুবদল। এ উপলক্ষে রোববার (২৭ অক্টোবর) বিকেলে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টুর নেতৃত্বে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে … বিস্তারিত পড়ুন

শিবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

মোঃ তৌহিদ হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে মানবাধিকার সপ্তাহ উদযাপন  উপলক্ষে শিক্ষার্থীদের রচনা, কুইজ, উপস্থিত বক্তব্য ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে নেটজ বাংলাদেশের সহযোগীতায় ও পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, কিচক দ্বি-মুখী উচ্চ … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, হেরোইনসহ এক যুবক গ্রেফতার

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটের দিকে কালীগঞ্জ থানাধীন বাঙ্গালহাওলা এলাকার জনৈক তোফাজ্জল হোসেনের বাড়ির উঠানের গলি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ শাওন হোসেন (২৬)। তিনি কালীগঞ্জ থানার দুর্বাটি (পালোয়ান বাড়ি) এলাকার কবির হোসেন … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জ উপজেলার জাসাস নেতৃবৃন্দের বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে উপজেলা জাসাস নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও গণসংযোগ করা করেছেন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু, যুগ্ম আহবায়ক বাদল ফকির, মো. মোবারক হোসেন ও উপজেলা জাসাসের আহবায়ক কমিটির সদস্য পনির খন্দকার। এ … বিস্তারিত পড়ুন