ব্রেকিং নিউজ নওগাঁর ঐতিহ্যের স্বাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দিরকালীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের শিকলবন্দ্বী মরদেহ উদ্ধারকয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ডকয়রায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তারপার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ছাগলে সিমের গাছ খাওয়াতে এক বৃদ্ধ নিহত

নওগাঁর আত্রাইয়ে ছাগলে সিমের গাছ খাওয়াকে কেন্দ্র করে মিম হোসেন (১৯) নামে এক যুবকের কিল-ঘুষিতে ইয়াছিন মন্ডল (৮০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ ওঠেছে। সোমবার সকাল ১০টা নাগাদ উপজেলার মধুগুড়নই গ্রামে এঘটনা ঘটে। বৃদ্ধ ইয়াছিন আলী ওই গ্রামের গরিবুল্লা মন্ডলের ছেলে। খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এঘটনায় … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে পৃথক মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ সুপার নওগাঁর নির্দেশনাই উপজেলার প্রতিসর এলাকায় অভিযান চালিয়ে মোছা. মিথিলা খাতুন (১৯) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, একই … বিস্তারিত পড়ুন

বেতাগীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা সভা

বরগুনার বেতাগীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় বেতাগী উপজেলা প্রশাসনের হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেতাগী উপজেলা প্রশাসক মুহ. সাদ্দাম হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার প্রসারে শিক্ষকদের অবদান তুলে ধরেন এবং প্রাক্তন … বিস্তারিত পড়ুন

হাতে এক টাকাও নেই, তবু নিরাপদে কন্যাশিশুর জন্ম—মানবিকতার দৃষ্টান্ত কয়রা হাসপাতালে

হাতে এক টাকাও নেই। পাশে শুধু বৃদ্ধা মা। গভীর রাতে জরুরি দ্বিতীয় সিজার—অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম। এমন সংকটের মধ্যেই অসহায় বাক্‌প্রতিবন্ধী জহরা খাতুনের জরুরি অস্ত্রোপচার করে কন্যাশিশুর জন্ম দিয়েছে কয়রা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। পরে সার্জন ফি ৭ হাজার টাকা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয়সহ প্রায় ২০ হাজার টাকা না নিয়েই মা ও … বিস্তারিত পড়ুন

কালাইয়ের জিন্দারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদুর বারী দুলালের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক ও শিক্ষক মো. সাজ্জাদুর বারী দুলাল।  রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ী বাজারে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন। … বিস্তারিত পড়ুন

জেলার গুণী শিক্ষক সংবর্ধনা পাচ্ছেন রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের আব্দুর রাজ্জাক

রাজবাড়ীতে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন জেলা শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক। এর আগে গত সেপ্টেম্বর মাসে তিনি জেলার একজন গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। জেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবছর জেলার গুণী শিক্ষক নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক পর্যায়ে জেলার পাঁচটি উপজেলায় … বিস্তারিত পড়ুন

নওগাঁর মহাদেবপুরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়

নওগাঁর মহাদেবপুরে দিন দিন কমে যাচ্ছে বাঁশঝাড়। একসময় উপজেলার বিভিন্ন গ্রাম ও জঙ্গলঘেরা এলাকায় প্রচুর বাঁশঝাড় দেখা গেলেও বর্তমানে আগের মতো আর চোখে পড়ে না। শনিবার (৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক স্থানেই আগের তুলনায় বাঁশঝাড়ের সংখ্যা কমেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সময়ের সঙ্গে জমির ব্যবহার ও বসতবাড়ির ধরনে পরিবর্তন, … বিস্তারিত পড়ুন

​কয়রায় নাশকতার মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার

খুলনার কয়রায় নাশকতার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (৪ অক্টোবর) সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন (২৮) এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী আব্দুল মান্নান সরদার। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী কাপড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন; সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচনী প্রচারণায় এস এ ছামী

রাজবাড়ীতে আসন্ন কাপড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বিভিন্ন পদের প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে রাজবাড়ী জেলার শহরের কাপড় বাজারগুলো। এরই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনকে ঘিরে বাজারের বিভিন্ন দোকানে জনসংযোগ করেছেন সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যবসায়ী এস এ ছামী। সরেজমিনে দেখা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজার ফলবাজার মোড়ে অবস্থিত মেসার্স ঢালী … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে পুলিশ বক্স উদ্বোধন

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই-নাটোর জিরো পয়েন্টে নতুন পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পুলিশ বক্সটির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। উদ্বোধনকালে সংসদ সদস্য … বিস্তারিত পড়ুন