ব্রেকিং নিউজ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতারনওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ায় ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর সদস্যগনের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর সদস্যগনের জন্য ৩০ দিন মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন এর সভাপতিত্বে বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে গ্রামপুলিশ বাহিনীর সদস্যগনের সাথে ভার্চুয়ালে কথা বলেন ও বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে জাতীয় স্থানীয় সরকার … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীর পাংশায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় তিনটি দেশীয় একনলা বন্দুকসহ একজনকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ। বুধবার (৩ জুলাই) রাত  তনটার দিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর পূর্বপারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ইমন মন্ডল (১৯)। তার পিতার নাম মনিরুল ইসলাম। ইমনের বাড়ি পাংশা উপজেলার কলিমহর গ্রামের পূর্বপাড়ায়। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ডিমের আরৎসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে অভিযান পরিচালনা করে ডিমের আরৎসহ চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩ জুলাই) রাজবাড়ী শহরের বড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। সকাল পৌণে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে সদর উপজেলা যুবলীগের কর্মীসভা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী যুবলীগের কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) সকাল ১০ টায় সদর উপজেলা যুবলীগের উদ্যোগে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মীসভার আয়োজন করা হয়। এতে সদর উপজেলা আওয়ামী যুবলীগের … বিস্তারিত পড়ুন

সাদুল্লাপুরের ফরিদপুর ইউপি চেয়ারম্যান মামুন কে সাময়িক বরখাস্ত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-মানুন কে সাময়িক বরখাস্ত করেছেন স্থানীয় সরকার বিভাগ।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইউপি -১শাখা বাংলাদেশ সচিবালয়,ঢাকা রাষ্ট্রপতির আদেশক্রমে ৪৬.০০.৩২০০.০১৭.২৭.০০৫.২২-৫৮১স্মারকে সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ১লা জুলাই সোমবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউপি … বিস্তারিত পড়ুন

এমপির ভাইয়ের রোগ মুক্তি কামনায় আ. লীগের দোয়া কামনা

আলামিন ইসলাম (কয়রা)ঃ কয়রা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংসদ সদস্য মো:রশিদুজ্জামান মোড়লের মেজভাই বদরুজ্জামান মোড়ল লেভার রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন তার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত … বিস্তারিত পড়ুন

শরীয়তপুর পল্লিবিদ্যুৎ সমিতিতে অনিদৃস্ট কালের জন্য কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়

শরীয়তপুর প্রতিনিধি, মোঃ ওবায়েদুর রহমান সাইদঃ শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে(সোমবার প্রহেলা জুলাই২০২৪) হইতে আজ বুধবার কর্ম বিতরি আন্দোলন তৃতীয় দিনের মতন চলচ্ছে। সকাল ১০ ঘটিকা হতে বিকাল চারটা পর্যন্ত তাদের কর্মবিরতি চালিয়ে যাওয়া ঘোষণা দেন আন্দোলনত সকল কর্মকর্তা কর্মচারি তাদের দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি ও মানববন্ধন করেন। শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে প্রায় ৪০০ শতজন কর্মকর্তা ও কর্মচারি … বিস্তারিত পড়ুন

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ

গাজী সোহেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধিঃ গাছ লাগান, পরিবেশ বাঁচান, স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে বরাতিয়ায় আয়াতুন নেসা জামে মসজিদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বুধবার সকাল ১১টায় ডুমুরিয়ার বরাতিয়া আয়াতুন নেসা জামে মসজিদ প্রাঙ্গনে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন প্রজাতির ফলজ, … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে তৃতীয়বারের মত শপথ নিলেন হাফিজুল ইসলাম প্রামানিক

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক চেয়ারম্যান হিসেবে তৃতীয়বারের মত শপথ নিয়েছেন। আজ (০৩ জুলাই) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার জাকির হোসেন উপজেলা চেয়ারম্যানদের এ শপথ বাক্য পাঠ করান। এ সময় নব নির্বাচিত উপজেলা … বিস্তারিত পড়ুন

কয়রা উপজেলা চেয়ারম্যান, ও ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ

মোঃ আল-আমিন, কয়রা উপজেলা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কার্যকাল সমাপ্তি উপলক্ষে বিদায় বরণ এবং ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় বরণ অনুষ্ঠান। বুধবার (3) জুলাই) সকাল১১ ঘটিকার সময়, উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা পরিষদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস এর … বিস্তারিত পড়ুন