ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে নাগরিক ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজবাড়ীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে দুই শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটীপাড়া কাজী ছমির উদ্দীন উচ্চ বিদ্যালয়ে রাজবাড়ী নাগরিক ফোরামের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, নাগরিক ফোরামের নিজ অর্থায়নে দিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার সকাল ৯ টায় … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ডোবা থেকে শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে একটি ডোবা থেকে শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে বাড়ির অদূরে একটি ডোবা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম রোহান চৌধুরী (২১)। তিনি একই গ্রামের ফরহাদ চৌধুরীর ছেলে। রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বদশ শ্রেণির শিক্ষার্থী। নিহতের … বিস্তারিত পড়ুন

জীবন যুদ্ধে হারল রাজবাড়ীর বিথী

রাজবাড়ীতে প্রসবকালীন সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ (মব) রেখে সেলাই দেওয়া সেই বিথী আক্তার মারা গেছেন। বৃহস্পতিবার (৮অক্টোবর) সকাল৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিথী আক্তার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা হাট এলাকার মো. রাকিবুল ইসলামের স্ত্রী।  পেশায় ডিপ্লোমা মিডওয়াইফ নার্স হিসেবে কাজ করতেন। ভুক্তভোগীর পারিবার সূত্রে জানা … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সংবর্ধনা

শিক্ষকদের পাশে থাকা, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর এই প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পাঁচজন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৫ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজবাড়ীতে “সর্বজনীন বাসস্থান, টেকসইনগরায়ণ” প্রতিপাদ্য ধারণ করে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস. এম. তৌহিদুল ইসলাম। এতে অতিথি হিসেবে বক্তব্য … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম এই রায় দেন। কারাদন্ডের পাশাপাশি আসামিকে পাঁচলক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামির নাম শহীদুল ইসলাম (৪৫)। তিনি বালিয়াকান্দি উপজেলার পাকালিয়া এলাকার মোকছেদ ফকীরের … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে গাইড ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে “যোগ্য গাইড, যোগ্য নেতৃত্ব” প্রতিপাদ্য ধারণ করে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা গাইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার নারুয়া ইউনিয়নের মুন্সী ইয়ার উদ্দিন আহমেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ও স্থানীয় কমিশনার বালিয়াকান্দির উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্প উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে উদীচীর বাউল উৎসব

রাজবাড়ীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। জানা যায়, জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য, শিশু সাহিত্যিক, ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা সাবেক নাট্য সম্পাদক আখতার হোসেন স্মরণে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ীতে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ও প্রতিবাদে সমাবেশ ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আজাদী ময়দানে রাজবাড়ী জেলা জিয়া মঞ্চের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জানা যায়, দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বেলা বাড়ার সাথে সাথে … বিস্তারিত পড়ুন