ব্রেকিং নিউজ নওগাঁর ঐতিহ্যের স্বাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দিরকালীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের শিকলবন্দ্বী মরদেহ উদ্ধারকয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ডকয়রায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তারপার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ঈদ শুভেচ্ছা বাণী

ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে সমাগত পবিত্র ঈদ-উল-আযহা। এ ঈদ শুধু আনন্দের নয়; এটি মানবতার প্রতি দায়িত্ববোধ, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরস্পরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশের এক অনন্য দৃষ্টান্ত। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম এক শুভেচ্ছা বাণীতে বলেন, কুরবানির মূল শিক্ষা হলো আত্মত্যাগ ও তাকওয়া। পবিত্র কুরআনের সুরা হজ্বের … বিস্তারিত পড়ুন

গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার উপজেলা গুলোর মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলার ইউএনও এটি এম কামরুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রশাসনিক দক্ষতা, উন্নয়ন কার্যক্রম, জনসেবা, সুশাসন প্রতিষ্ঠা এবং মানবিক উদ্যোগসহ সার্বিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন। জানা যায়, … বিস্তারিত পড়ুন

বেতাগীতে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে মা-ছেলেকে পিটিয়ে গুরুতর আহত

বরগুনার বেতাগীতে গাছ কাটা নিয়ে পূর্ব বিরোধের জেরে মা-ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ চড়খালি গ্রামের কায়লকাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গাছ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই এলাকার সজিব খান ও শরীফ খানের সঙ্গে মামুন খানের। এরই জেরে সজিব খান ও শরীফ খান দেশীয় লাঠিসোটা নিয়ে … বিস্তারিত পড়ুন

ঈদ সামনে, নওগাঁর আত্রাইয়ের কামারদের ব্যস্ততা বেড়েছে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার কামারপল্লীগুলোতে বেড়েছে কাজের চাপ। উপজেলার বিভিন্ন বাজার ও কামারের দোকানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে দা, ছুরি, বঁটি ও চাপাতি তৈরির কাজ। টুংটাং হাতুড়ির শব্দে মুখর হয়ে উঠেছে কামারশালাগুলো। কামাররা জানান, কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য মানুষ এখন দা, ছুরি ও কাটারি কিনতে ভিড় করছেন। … বিস্তারিত পড়ুন

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন। ​এক শুভেচ্ছা বার্তায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের ভেতরের অহংকার, … বিস্তারিত পড়ুন

পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবক ও মানবসেবায় নিবেদিত ডা. এম এইচ কবির

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও মানবসেবায় নিবেদিতপ্রাণ ডা. এম এইচ কবির দেশবাসীসহ মনোহরদীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহান শিক্ষা। কোরবানির প্রকৃত তাৎপর্য শুধু পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং … বিস্তারিত পড়ুন

বেতাগীতে ঐতিহ্যবাহী কাজিরহাটের কোরবানি ঈদের পশুর বাজারে জমে উঠেছে বেচাকেনা

বরগুনার বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী কাজিরহাটের কোরবানি ঈদের পশুর বাজারে জমে উঠেছে বেচাকেনা। ঈদুল আজহা সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু, মহিষ ও ছাগল নিয়ে আসছেন এই হাটে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বাজার ঘুরে দেখা যায়, দেশীয়ভাবে … বিস্তারিত পড়ুন

চিকিৎসা না দিয়ে অপমান করে গর্ভবতী নারীকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ এক গর্ভবতী নারীকে চিকিৎসা না দিয়ে অপমান করে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে গাইনি কনসালটেন্ট ডা. মোছা. শামীমা আক্তার শিউলির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে একই স্বাস্থ্য … বিস্তারিত পড়ুন

দোহার প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী মৌসুমী ফল উৎসব শুরু

দেশীয় মৌসুমী ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো ও স্বাস্থ্য সচেতনতা তৈরির লক্ষ্যে দোহার প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী মৌসুমী ফল উৎসব শুরু হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজীব ও সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান সানী। এসময় প্রেসক্লাবের অধিকাংশ সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুরা শ্মশানঘাট এলাকায় অবৈধভাবে বালু কাটা ও বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ মে) পরিচালিত এ অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রামপুরা শ্মশানঘাট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধ কর্মকাণ্ডে … বিস্তারিত পড়ুন