ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কলেজ ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা

রাজবাড়ী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ছাত্রদল। সম্প্রতি অধ্যাপক মোস্তফা কামাল রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ পদ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায় রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রলের সভাপতি তানভীর খান রনির নেতৃত্বে এসময় রাজবাড়ী সরকারি ছাত্রদলের সহ-সভাপতি মো. সুজন আলী, আবু … বিস্তারিত পড়ুন

কালাইয়ের জিন্দারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদুর বারী দুলালের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক ও শিক্ষক মো. সাজ্জাদুর বারী দুলাল।  রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ী বাজারে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন। … বিস্তারিত পড়ুন

জেলার গুণী শিক্ষক সংবর্ধনা পাচ্ছেন রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের আব্দুর রাজ্জাক

রাজবাড়ীতে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন জেলা শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক। এর আগে গত সেপ্টেম্বর মাসে তিনি জেলার একজন গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। জেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবছর জেলার গুণী শিক্ষক নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক পর্যায়ে জেলার পাঁচটি উপজেলায় … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী কাপড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন; সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচনী প্রচারণায় এস এ ছামী

রাজবাড়ীতে আসন্ন কাপড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বিভিন্ন পদের প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে রাজবাড়ী জেলার শহরের কাপড় বাজারগুলো। এরই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনকে ঘিরে বাজারের বিভিন্ন দোকানে জনসংযোগ করেছেন সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যবসায়ী এস এ ছামী। সরেজমিনে দেখা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজার ফলবাজার মোড়ে অবস্থিত মেসার্স ঢালী … বিস্তারিত পড়ুন

জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন; পুড়েছে মিলনায়তনের গেইট

রাজবাড়ীতে রাতের অন্ধকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো একটি সময়ে দুর্বৃত্তরা এই আগুন জ্বালিয়ে দিয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনা উদঘাটনে চলছে তদন্ত। সরেজমিনে দেখা যায়, জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় অবস্থিত। কার্যালয়ের পূর্ব পাশে মিলনায়তনের কলাপসিবল গেটে (কেচি গেট) আগুনে পোড়া কালি জমে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেনের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতে

দিনাজপুরের পার্বতীপুরে এক নারীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সাহেবপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম বাবলি বেগম (২৫)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজুকে (নিহতের স্বামী) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাহেবপাড়া এলাকায় বাবলির রহস্যময় মৃত্যুর খবর পেয়ে পার্বতীপুর থানা পুলিশের একটি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

রাজবাড়ীতে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজের ৩৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় মাদকের দৌরাত্ম্যরোধে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের পাশাপাশি … বিস্তারিত পড়ুন

নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনের

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে গাজীপুরের কালীগঞ্জে নজরুল বর্ষ … বিস্তারিত পড়ুন