ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নওগাঁয় স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয়

মো. ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নে স্থায়ী ভাবে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে হাটকালুপাড়া ইউনিয়ন চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি স্মার্ট কার্ডধারীদের মধ্যে মেসার্স উদিত ট্রেডার্স এর মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করা হয়। সরেজমিনে হাটকালুপাড়া ইউনিয়নে দেখা যায়, মেসার্স উদিত … বিস্তারিত পড়ুন

উপাচার্যের কার্যালয় ঘেরাও – উপাচার্যকে আল্টিমেটাম বিক্ষুব্ধ শিক্ষার্থীদের

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারকৃত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অভিযুক্ত শিক্ষকের বিষয়ে অনতিবিলম্বে পদক্ষেপ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনকে ১৫ মিনিটের আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শনিবার রাত পৌনে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে হয়ে এ আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। জানা গেছে, দীর্ঘদিন যাবত পুরুষ শিক্ষার্থীদের … বিস্তারিত পড়ুন

ভারতের বিহারে জয়ের পরের দিনই সাবেক মন্ত্রী আর কে সিংকে বহিষ্কার করল বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যের বিজেপির নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে দলটি। বিহারের বিধানসভা নির্বাচনে ৮৯টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করার পরের দিনেই (শনিবার) বিজেপি এ সিদ্ধান্তের কথা জানায়। আর কে সিংয়ের পাশাপাশি বিজেপিদলীয় এমএলসি অশোক আগরওয়ালকেও দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে … বিস্তারিত পড়ুন

ভারতের কর্ণাটকে কর্মজীবী নারীদের মাসিককালীন ছুটি চালুর সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটকে কর্মজীবী নারীদের জন্য বেতনসহ মাসিককালীন ছুটি চালু করেছে রাজ্যটির সরকার। আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক খাতে দেশটির প্রথম এ রাজ্যটিই এই ধরনের পদক্ষেপ নিল। কর্ণাটকে রাজ্য সরকারের নতুন নীতিমালা অনুযায়ী, কর্ণাটক রাজ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১৮ থেকে ৫২ বছর বয়সী নারীরা প্রতি মাসে মাসিকের জন্য এক দিনের ছুটি নিতে পারবেন। তবে প্রতি মাসের … বিস্তারিত পড়ুন

শিবগঞ্জের সাদুরিয়া রহমানিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মো. তৌহিদ হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নে অবস্থিত সাদুরিয়া রাহমানিয়া আলিম মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাদুরিয়া রাহমানিয়া আলিম মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ টায় অত্র মাদ্রাস প্রাঙ্গণে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। নান্দু্রিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন … বিস্তারিত পড়ুন

কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে আরএইচএল প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত

আলামিন, কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগণের জন্য স্থিতিস্থাপক বসতবাড়ি এবং জীবিকা সহায়তা (আরএইচএল) প্রকল্পের আওতায় একটি অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে মদিবাদ লঞ্চঘাট এলকায় এ অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়। সফরে অংশগ্রহন করেন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) ও নবলোক পরিষদের … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ছয় জন ডাক্তার নিয়ে এনসিপির ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর পলাশবাড়ী ইউনিয়নের সেরাজুল হুদা দি-মূখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্বে ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক হেড অফ হেলথ উইং নির্বাহী কাউন্সিলের সদস্য ন্যাশনাল এলায়েন্স হেলথের সদস্য সচিব … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে  উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় আত্রাই উপজেলা অডিটোরিয়াম ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কিরাআত, আযান,উপস্থিত বক্তৃতা, হামদ-নাত,রচনা,কবিতা আবৃত্তি ও ইসলামি জ্ঞান বিষয়ে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের … বিস্তারিত পড়ুন

জামায়াতে ইসলামী সরকারে গেলে সড়কটি চার লেনে উন্নীত করা হবে – কালীগঞ্জে মো. খায়রুল হাসান

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের দুই লেনের সুরু রাস্তায় প্রতিদিন বিভিন্ন যানবাহন চলাচল করায় প্রায় সময়ই বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। রাস্তায় প্রতিনিয়ত যানবাহনের ক্রটি ও দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয় বিধায় অন্তর্বর্তী সরকারের নিকট এই সড়কটি চার লেনে উন্নীতকরণের দাবী জানাই। অন্তর্বর্তী সরকার যদি রাস্তা প্রশস্ত … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরেক বাস খাদে, আহত-১১

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে মহাসড়কে যাত্রীবাহী এক বাসের পেছনে আরেকটি বাস এসে ধাক্কার ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী রাজন পরিবহনের একটি যাত্রীবাহী বাস … বিস্তারিত পড়ুন