ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বেতাগীতে গৃহবধূর আত্মহত্যা, স্বামীর পরকীয়ার অভিযোগ পরিবারের

বরগুনা বেতাগীতে স্বামীর সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে মোসাঃ লাবনী আক্তার (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। নিহত লাবনী আক্তার উপজেলার ৩ নং হোসনাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোতালেব সিকদারের … বিস্তারিত পড়ুন

১৫১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কয়রার ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

খুলনার উপকূলীয় এলাকা কয়রায় মাদক ও নানা অপরাধ রুখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে কয়রা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে দক্ষিণ মদিনাবাদ ও মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মদিনাবাদ গ্রামের মো. আলাউদ্দিন ফকির (৪২), মো. শাহাজান ফকির (৪০) এবং মো. আরিফুল ইসলাম (৫৫)। গ্রেপ্তারকৃতদের … বিস্তারিত পড়ুন

অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত, অনলাইন জুয়ার বিরুদ্ধেও কঠোর অবস্থান

খুলনার কয়রা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল আলম যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় কয়রা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে কয়রা থানা … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে সাঁতার প্রতিযোগিতায় আহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাসপাতালে

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে পানির মধ্যে সিঁড়ির রেলিংয়ের আঘাতে আহত হয়েছে লেমন নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আত্রাই উপজেলা পরিষদ পুকুরে এ ঘটনা ঘটে। আহত লেমন বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রতিযোগিতায় সাঁতার কাটার সময় পানির মধ্যে সিঁড়ির রেলিংয়ের সঙ্গে আঘাত লেগে তার পেটে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার … বিস্তারিত পড়ুন

রাস্তার ধারে পড়েছিল অজ্ঞাত নারীর নিথর দেহ

রাজবাড়ী জেলা সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর এলাকা থেকে আনুমানিক ২৮ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সোয়া ৮টার দিকে স্থানীয় লোকজন শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর … বিস্তারিত পড়ুন

ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে মুস্তাকিন (২০) নামে এক যুবক হত্যার ঘটনায় মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাহাপুর আঙ্গুরাত কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাবল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার বড় শিবপুর যদুপাড়া এলাকায় মাছ ধরার … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। জানা যায়, দিবসটি উপলক্ষে দুপুরের পর থেকেই নেতাকর্মীরা শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হতে শুরু করে। এরপর বিকেল ৫ টার দিকে সেখান থেকে একটি … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালনাকালে স্টক রেজিস্ট্রারে উল্লেখিত মজুদের পরিমাণের চেয়ে বাস্তবে অতিরিক্ত সার পাওয়া যাওয়ায় দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় প্রকাশ ট্রেডার্স ও মেসার্স এস এস করপোরেশনে ভ্রাম্যমান … বিস্তারিত পড়ুন

ছুটির আবেদনে তারিখের গরমিল, অধ্যক্ষের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ভাতগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ খাদেমুল ইসলামের টানা তিন কার্যদিবস প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকা, ছুটির আবেদনপত্রে একাধিক তারিখের গরমিল এবং ছুটিকালীন সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বের বিতর্কিত কমিটিকে পুনরায় প্রতিষ্ঠিত করার পায়তারার অভিযোগও করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ … বিস্তারিত পড়ুন

জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন

প্রধান অতিথি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন এক জননন্দিত রাষ্ট্রনায়ক। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-(বিএনপি) গঠন করেন। বাংলাদেশী মানুষের জন্য দিনটি আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। বিএনপি বাংলাদেশী ভূখন্ডের পূর্ণ স্বাধীনতা, শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় … বিস্তারিত পড়ুন