ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মেঘালয়ের পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি; ভাঙন আতঙ্কে সোমেশ্বরী নদী তীরবর্তী মানুষ

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় আকস্মিক পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। মেঘালয় পাহাড়ে ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নদীর পানি দ্রুত বাড়তে শুরু করে। এতে নদীতীরবর্তী এলাকায় বন্যা ও নদীভাঙনের আশঙ্কা আরও তীব্র হয়ে উঠেছে। পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে মহারশি নদী পরিদর্শনে যান ঝিনাইগাতী … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে আইডিইবি’র নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

রাজবাড়ীতে আইডিইবি জেলা নির্বাহী কমিটির (২০২৬-২৮) নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী পৌর সমবায় মার্কেটের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাজবাড়ী জেলা কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে নব-নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত হয় এ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ পাঠ করান … বিস্তারিত পড়ুন

গাইবান্ধায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে গোবিন্দগঞ্জ থানার নাকাইহাট থেকে … বিস্তারিত পড়ুন

মাহাবুর রশিদ সংগ্রামকে ঘিরে ‘অপপ্রচারের’ অভিযোগ; প্রতিবাদে পার্বতীপুরে সংবাদ সম্মেলন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নেতারা দাবি করেন, সম্প্রতি মাহাবুর … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ধর্ম অবমাননা ও ধর্মীয় গ্রন্থ পুড়ানোর দায়ে গ্রেপ্তার-১; কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে পবিত্র কোরআন শরীফ পুড়ানো ও ধর্ম অবমাননার ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ| বুধবার বিকেলে অভিযান চালিয়ে ঘটনার এজাহারভুক্ত একমাত্র আসামীকে গ্রেপ্তার করে পাংশা মডেল থানা পুলিশ| বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে একটি প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম| ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম আবু হোসেন … বিস্তারিত পড়ুন

নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া শিকার: আইন অমান্যের প্রবণতা রোধে কঠোর নজরদারির দাবি

সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে নদী ও সুন্দরবনসংলগ্ন এলাকায় মাছ ও কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কিছু অসাধু ব্যক্তি গোপনে শিকার চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে, অন্যদিকে মাছ ও কাঁকড়ার প্রাকৃতিক প্রজননও হুমকির মুখে পড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার সময়ে নদী ও খালে মাছ এবং কাঁকড়া ধরলে তাদের … বিস্তারিত পড়ুন

গোবরা খেয়াঘাটের শুভ উদ্বোধন করেন কয়রার কয়রা‘র আব্দুল্লাহ আল বাকি

খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি দূর করে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘গোবরা কমিউনিটি হার্বোরিং বা গোবরা ঘাট’। বুধবার বিকেলে এক উৎসবমুখর পরিবেশে আধুনিক এই ঘাটটি উদ্বোধন ও হস্তান্তর করা হয়। ব্রিটিশ হাইকমিশনের অর্থায়নে এবং ‘নবপল্লব’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ এই ঘাটটি নির্মাণ করেছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা … বিস্তারিত পড়ুন

ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা পৌনে ১০ টার দিকে জেলা সদর উপজেলার বিনোদপুর এলাকায় সদর সরকারি খাদ্য গুদামের সামনের পুকুরে জমে থাকা একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো এক ব্যক্তি ময়লার ভাগাড়ে পুনর্ব্যবহারযোগ্য … বিস্তারিত পড়ুন

থানা থেকে দেড় কিলোমিটার দূরে প্রতি রাতে বসে লাখ লাখ টাকার জুয়ার আসর; প্রশাসনের নিরবতা নিয়ে প্রশ্ন জনমনে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা-নলডাঙ্গা সড়কের নলডাঙ্গা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীর চরে প্রতি রাতে প্রকাশ্যে লাখ লাখ টাকার জুয়ার আসর বসছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সাদুল্লাপুর থানা থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা … বিস্তারিত পড়ুন

কয়রায় ২ শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

খুলনার কয়রায় মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম সোহরাব হোসেন গাজী এবং সহকারী শিক্ষিকা কুলসুম নাহারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাদের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙা কালভার্ড মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা গ্রামের আকরাম হোসেন, মারুফা খাতুন , জেসমিন … বিস্তারিত পড়ুন