ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মনোহরদীতে মাদক-বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

মনোহরদী থানার উদ্যোগে মাদক-বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার সকাল ১১ টায় মনোহরদী পৌরসভাস্থ ৮নং হারুদিয়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী প্রতিনিধি, যুবসমাজসহ বিপুল সংখ্যক স্থানীয় … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নরসিংদীর মনোহরদীতে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বড়চাপা ও একদুয়ারিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক ও সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মো. রায়হান সরকারের সার্বিক দিকনির্দেশনায় এবং … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বসত বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। ৫ জুন শুক্রবার রাতে জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মাসুদা বেগমের বাড়ীতে এ ঘটনা ঘটেছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মিলন মিয়ার স্ত্রী মাসুদা বেগম … বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মে-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার(৮ জুন) দুপুরে সাড়ে ১২ টার দিকে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। সভায় সিএমপি কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ … বিস্তারিত পড়ুন

বরগুনায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মাথা নিখোঁজ

বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন দেহ সকালে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) বেলা ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম মো. শামীম ব্যাপারী। উপজেলার গৌরীচন্না গ্রামের মোনসের আলী ব্যাপারীর ছেলে। তিনি রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি মো. আবদুল আলীম। নিহতের স্ত্রী জানিয়েছেন, রবিবার রাতে তার … বিস্তারিত পড়ুন

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক

গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মোঃ মনিরুজ্জামান (মনির), ৫ নং বল্লমঝাড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং জুনাইদ মোস্তফা, গাইবান্ধা পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে সিএনজি চালকের বেশে ছিনতাই-মালামালসহ গ্রেপ্তার দুইজন

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালক ও যাত্রীর ছদ্মবেশে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, নরসিংদীর পলাশ থানাধীন ব্রাক্ষণপাড়া এলাকার হারুন আহমেদ নাসিরের কন্যা ইসরাত আহমেদ শোভা গত ৫ জুন রাতে পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড হতে একটি সিএনজি রিজার্ভ করে টঙ্গীর একটি কোম্পানীতে ৬ জুন সকালে চাকুরীর ইন্টারভিউ দেওয়ার … বিস্তারিত পড়ুন

মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আপেলসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ছুটিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে আমন … বিস্তারিত পড়ুন

জ্বীনের বাদশা’র ফাঁদে শতাধিক মানুষ, উধাও ২১ লাখ টাকা

শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুল হামিদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিভিন্ন অনলাইন অ্যাপসে বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করতেন। এছাড়া গ্রাহকরা টাকা ফেরত চাইলে নিজেকে ‘৪০০ বছর বয়সী জ্বীনের বাদশা’ পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার (২ জুন) … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার; মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

গাজীপুরের কালীগঞ্জে রাস্তার পাশ থেকে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। নিহতের মুখে বীভৎস আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তুমলিয়া ইউনিয়নের সোম নতুন বাজারের উত্তর পাশে গোরস্থান সংলগ্ন এলাকায় সড়কের পাশ থেকে একই ইউনিয়নের পাশ্ববর্তী অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলামের লাশটি উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ। স্থানীয় … বিস্তারিত পড়ুন