ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

পার্বতীপুরে গভীর নলকুপ ও সেচ কৃষি ব্যবস্থাপনা দূর্নীতিমুক্ত করার দাবীতে মানববন্ধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে গভীর নলকুপ বিএমডিএ’র কৃষি কাজে ব্যবহৃত ক্ষুদ্র বৈদ্যুতিক সেচ চার্জ বিলে অনিয়ম ও দূর্নীতি বন্ধের এবং সকল গভীর নলকুপের অপারেটর নিয়োগ বাতিলের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ জানুয়ারী) সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে পার্বতীপুর উপজেলা … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে রিপন সাহার হত্যাকারী সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী গোয়ালন্দ মোর করিম ফিলিং স্টেশনে কর্মরত অবস্থায় রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয় হত্যাকারী আবুল হাসেম সুজনের হত্যার প্রতিবাদে ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারি রবিবার সারে দশটায় গ্রেপ্তার আবুল হাসেম সুজন ও গাড়ির চালকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোয়ালন্দ মোড় এলাকার সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের ব্যানারে রাজবাড়ী-কুষ্টিয়া … বিস্তারিত পড়ুন

পাওনা টাকার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে প্রবাসী মোফাজ্জল হোসেনের বাড়িতে প্রবাসী তুহিন ও মিরাজসহ অন্যান্যদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী জেলা সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর এলাকায় প্রবাসীর মোফাজ্জলের বাড়ির সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, মোফাজ্জলের বাবা মো. সোরাপ সরদার, ভাই তোফাজ্জেল হোসেন, … বিস্তারিত পড়ুন

বিদেশে নেওয়ার কথা বলে কোটি টাকা আত্মসাৎ, অভিযুক্ত প্রবাসীর বাড়ির সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ-মানববন্ধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : প্রবাসে পাঠানোর প্রলোভন দেখিয়ে লোক মারফত দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক প্রবাসীর বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর এলাকার ইতালী প্রবাসী অভিযুক্ত প্রতারক মোফাজ্জলের বাড়ির সামনে ভুক্তভোগীদের পরিবারবর্গের ব্যানারে এ … বিস্তারিত পড়ুন

উদীচী-ছায়ানটে-গণমাধ্যমে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী গান

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : “আলোর মিছিলে আঁধারের আঘাত-প্রতিবাদে জেগে উঠুন দেশবাসী” স্লোগানে উদীচী, ছায়ানট  কার্যালয় ও গণমাধ্যম অফিসে বর্বরোচিত হামলা, ভাঙচুর, লুটপাট  ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজবাড়ীতে প্রতিবাদী গান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে রাজবাড়ী সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজবাড়ী … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে দিপু চন্দ্র দাস হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্টের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রাজবাড়ী জেলা কমিটির আহবায়ক অশোক সরকারের … বিস্তারিত পড়ুন

কয়রায় দৈনিক নওরোজ সম্পাদকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দূরবানীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা রক্ষায় নওরোজ পত্রিকার নির্বাহী সম্পাদকের নিঃশর্ত মুক্তি … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে আন্তঃকলেজ ফুটবল বিজয়ী দলের ওপর হামলা, প্রতিবাদ মিছিল

মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ দলের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জানা যায়, খেলায় সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজকে … বিস্তারিত পড়ুন

জামায়াতে ইসলামী সরকারে গেলে সড়কটি চার লেনে উন্নীত করা হবে – কালীগঞ্জে মো. খায়রুল হাসান

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের দুই লেনের সুরু রাস্তায় প্রতিদিন বিভিন্ন যানবাহন চলাচল করায় প্রায় সময়ই বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। রাস্তায় প্রতিনিয়ত যানবাহনের ক্রটি ও দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয় বিধায় অন্তর্বর্তী সরকারের নিকট এই সড়কটি চার লেনে উন্নীতকরণের দাবী জানাই। অন্তর্বর্তী সরকার যদি রাস্তা প্রশস্ত … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: চলতি মৌসুমে অবৈধ ইটভাটা বন্ধে সরকারি নির্দেশনার প্রতিবাদে নওগাঁর আত্রাই উপজেলায় মানববন্ধন করেছে ইটভাটা শ্রমিক ও মালিক সমিতি। কোটি কোটি টাকার বিনিয়োগ ও হাজারো শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় ইটভাটা চালুর অনুমতি চেয়ে বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইটভাটা মালিক … বিস্তারিত পড়ুন