ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় নারী শিক্ষার অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করল বড়শিমলা মহিলা কলেজ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের শ্রেণিকক্ষ ও আবাসন সংকট নিরসনে কলেজটির নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে ভবনের ফলক উন্মোচন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালো ২ বন্ধু

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ব্যাডমিন্টন খেলা শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফিলিংষ্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এ দূর্ঘটনায় নিহত দুই বন্ধুরা হলেন, … বিস্তারিত পড়ুন

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটক রেখে সময়ক্ষেপণে রোগীর মৃত্যু; প্রধান অভিযুক্ত গ্রেফতার

মো. ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে ঢাকাগামী একটি রোগীবহনকারী অ্যাম্বুলেন্স দুই দফা আটকে রাখায় অসুস্থ অবস্থায় জমশেদ আলী ঢালী নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সুমন খান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) রাতে পালং মডেল থানায় নিহতের নাতি জোবায়ের হোসেন রোমান বাদী হয়ে মামলা করেন। মামলায় চারজনের … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

সুজন, শাজাহানপুর প্রতিনিধি :  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাদ আছর বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে গোহাইল ইউনিয়নে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সদস্য ও বিএনপি নেতা … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :  নওগাঁর আত্রাইয়ে সরকারি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-(টিসিবি) এর পণ্য বিক্রি করা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মাঝে টিসিবি পণ্য সরবরাহ করা হচ্ছে। বর্তমানে টিসিবি’র পণ্যে অসহায় মানুষের আস্থা জেগেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকাল থেকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন … বিস্তারিত পড়ুন

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মারা গেছেন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ (৪২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। নিহত সাইফুল ইসলাম এরশাদ রাজবাড়ী জেলার সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি অতীতে দীর্ঘদিন রাজবাড়ী জেলা … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় বনভেটী মুক্তধারা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় বনভেটী আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল বাশার। বগুড়া জেলা বিএনপির … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে অসহায় শ্রমিকদের মাঝে রংতুলি শ্রমিক ফেডারেশনের খাদ্য সামগ্রী প্রদান

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি: সিরাজগঞ্জে অসহায় ও দুস্থ শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রংতুলি শ্রমিক ফেডারেশন। সংগঠনটির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। বাংলাদেশ রংতুলি শ্রমিক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নাজমুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানটি … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার রাজারামপুর বাজারে সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ জানুয়ারি আসরের নামাজ শেষে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমরুল ইউনিয়ন বিএনপির … বিস্তারিত পড়ুন

বড়লেখায় জোড়া খুন ঘটনাস্থলে না থেকেও হত্যা মামলার আসামি, সংবাদ সম্মেলনে অভিযোগ পরিবারের

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সংঘটিত জোড়া খুনের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা সত্ত্বেও অহিদ আহমদ নামের এক ব্যক্তিকে হত্যা মামলার আসামি করা হয়েছে—এমন অভিযোগ তার পরিবারের। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বড়লেখায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়েছে। অহিদ আহমদ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের উত্তরভাগ (কাঠালতলী) গ্রামের মৃত আকবর … বিস্তারিত পড়ুন