ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

শাজাহানপুরে অবৈধ মাটি কাটার দায়ে জরিমানা ৫০ হাজার

সুজন, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুর উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও ধানী চাষযোগ্য মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের ছোপটখালী এলাকায় অভিযান এ পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটায় পরিবেশ ও কৃষি জমি হুমকিতে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাশ এলাকায় কৃষি ফসলি জমি থেকে রাতের বেলা ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে বাণিজ্যিকভাবে মাটি কাটা হচ্ছে। এতে পরিবেশ ও কৃষিজমি উভয়ই মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। সম্প্রতি ১৫ জানুয়ারি পাঁচুপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, জগদাশ শিকারপুর বিলে ফসলি জমি থেকে প্রায় ২০ থেকে ২৪ ফুট গভীর করে টপ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসলাম হোসেন সজল। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে নিজ দোকানের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও দরিদ্র মানুষের হাতে তিনি কম্বল ও শীতবস্ত্র তুলে দেন। শীতবস্ত্র বিতরণকালে মোঃ আসলাম … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিক মোমিনুল ইসলাম মানুর বসতভিটা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর প্রথিতযশা সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের সাবেক জেলা প্রতিনিধি প্রয়াত মো. মোমিনুল ইসলাম মানুর বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে ভূমিদস্যুদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং অবিলম্বে দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী শহরে একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রয়াত সাংবাদিক মোমিনুল … বিস্তারিত পড়ুন

অজ্ঞান পার্টির খপ্পরে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজার রহমান — রংপুরে উদ্ধার

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি : রংপুর মহানগরীর মর্ডান মোড় থেকে অচেতন অবস্থায় গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর–পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজার রহমানকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন খোয়া গেছে বলে জানা গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে মর্ডান মোড়ে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে। বিষয়টি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে পাম্পের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে পাম্প থেকে গাড়ির তেলের টাকা না দিয়ে চলে যাওয়ার সময় টাকার জন্য গাড়ির পিছু নিলে পাম্পের কর্মচারী রিপন সাহা (২৯) নামে এক যুবককে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সোয়া চারটার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় করিম ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে সকালে হাটার সময় বের হয়ে ট্রেনের ধাক্কায় এক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ই জানুয়ারী) ভোরে টঙ্গী-নরসিংদী-ভৈরব রেললাইনের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শিক্ষক নাগরী এলাকার মৃত আমরুস রোজারিওর ছেলে কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫)। তিনি কালীগঞ্জের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক … বিস্তারিত পড়ুন

পবিত্র লাইলাতুল মেরাজের রাত আজ

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : পবিত্র লাইলাতুল মেরাজ বা শবেমেরাজ আজ শুক্রবার রাতে। মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সম্পন্ন হয় রজব মাসের ২৬ তারিখের এই রাতে। এই সময় তিনি ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ইসলাম ধর্মের তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত করেন ধর্মপ্রাণ … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরের সাংবাদিক বদরুদ্দোজা বুলুর মায়ের ইন্তেকাল

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাংবাদিক বদরুদ্দোজা বুলু’র মমতাময়ী ‘মা’ আয়না উল মারজিয়া শুক্রবার (১৬ জানুয়ারী) রাতের প্রথম প্রহর রাত ২টা ৫০ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৪ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা নামাজ … বিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পেশাজীবি ও সর্বসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে … বিস্তারিত পড়ুন