ব্রেকিং নিউজ নওগাঁর ঐতিহ্যের স্বাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দিরকালীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের শিকলবন্দ্বী মরদেহ উদ্ধারকয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ডকয়রায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তারপার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কয়রায় জমি নিয়ে সংঘর্ষে আহত-২

খুলনার কয়রা উপজেলার পায়রাতলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে পায়রাতলা আইটি নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন মোঃ রাজু গাজী ও মোছাঃ নাজমা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা ও দখল নিয়ে … বিস্তারিত পড়ুন

বরুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি; সুপারস্টার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে বরুড়া বাজারের “সুপারস্টার হোটেল” নামের একটি খাবারের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, দোকানের ভেতরে ময়লা-আবর্জনা, তেলাপোকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করা হচ্ছিল। ভোক্তাদের স্বাস্থ্য … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে মার্কসবাদ-লেনিনবাদ প্রতিষ্ঠার সংগ্রামের আপোসহীন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও পলিট ব্যুরোর সদস্য কমরেড আব্দুর রউফ মুকুলের স্মরণে শোকসভা অনুষ্ঠিত। বুধবার (১০ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির উদ্যোগে শোকসভা আয়োজন কমিটি এই সভার আয়োজন করে। সভার শুরুতে আমেরিকার সঙ্গে … বিস্তারিত পড়ুন

মৃত্যুফাঁদে পরিণত বেতাগী-মির্জাগঞ্জ সংযোগের একমাত্র লৌহ সেতু; পুনঃনির্মাণের দাবি

বরগুনার বেতাগী ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার হাজারো মানুষের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম লৌহ সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সেতুর লোহার কাঠামোর বিভিন্ন অংশে মরিচা ধরেছে এবং বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। … বিস্তারিত পড়ুন

সাদুল্লাপুরে মুদিদোকানে অভিযান, বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিট জব্দ; আটক ১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর এলাকায় একটি মুদিদোকানে অভিযান চালিয়ে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট (R/S) জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুন রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার একটি দল সাদুল্লাপুর থানার ফরিদপুর ইউনিয়নের মীরপুর বাজার এলাকায় … বিস্তারিত পড়ুন

রায়নগর ডিএস আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত খালিদ হাসান আরমান, শুভেচ্ছায় ভাসছেন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ডিএস আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান। তাঁর এ নির্বাচনে রায়নগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সভাপতি নির্বাচিত হওয়ায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করে বলেন, খালিদ হাসান আরমানের নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে মাদক সেবন ও বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে

দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবন ও বিভিন্ন মামলায় আটক ৮ জনকে জেলহাজতে প্রেরণ করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে মাদকদ্রব্য সেবনের অপরাধে ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ডপ্রদান করা … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বসত বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। ৫ জুন শুক্রবার রাতে জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মাসুদা বেগমের বাড়ীতে এ ঘটনা ঘটেছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মিলন মিয়ার স্ত্রী মাসুদা বেগম … বিস্তারিত পড়ুন

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে এনজিও কর্মীদের মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

রাজবাড়ীতে “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” স্লোগানে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (৯ জুন) সকাল ১১ টার দিকে ন্যাচার সার্ভিস এসোসিয়েশন (নাসা), ডাচ বাংলাদেশ ও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা রাজবাড়ী শাখার যৌথ উদ্যোগে রাজবাড়ী জেলা শহরের রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ কর্মসূচির … বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মে-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার(৮ জুন) দুপুরে সাড়ে ১২ টার দিকে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। সভায় সিএমপি কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ … বিস্তারিত পড়ুন