ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

পার্বতীপুরে উপজেলা ও পৌর বিএনপি’র জরুরী যৌথ সভা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা ও পৌর বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক জরুরী যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পুরাতন বাজার ধানহাটীতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক  আনোয়ারুল হকের সঞ্চালনায় এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ—সভাপতি আমিনুল ইসলাম শাহ্’র … বিস্তারিত পড়ুন

বাবা-মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন হারুন অর রশীদ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে বাবা-মায়ের কবর জিয়ারত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রাজবাড়ী-২ (সংসদীয় আসন-২১০) আসনের বিএনপি মনোনীত (ধানের শীষের) প্রার্থী হারুন অর রশীদ হারুন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর মডেল ঈদগাহে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের পর স্থানীয়দের মাঝে লিফলেট … বিস্তারিত পড়ুন

নওগাঁ-৬ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন রেজু শেখ

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :  “ভোট দিবো কিসে ধানের শীষে” এই স্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১ নওগাঁ-৬(আত্রাই, রাণীনগর) সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে প্রচার–প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু। বৃহস্পতিবার(২২ জানুয়ারি)বিকেলে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের আম চত্বর এলাকা থেকে গণসংযোগের মাধ্যমে প্রচারণায় … বিস্তারিত পড়ুন

কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি :  খুলনার কয়রা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বাবুল আকতারের বিরুদ্ধে জমির মালিকানা নিয়ে তদন্তের প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বামিয়া মৌজার ৫.৯৪ একর জমির ভোগদখল সংক্রান্ত একটি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার কাটনিয়া গ্রামের আতিয়ার সানা লিখিত বক্তব্যে এমন অভিযোগ … বিস্তারিত পড়ুন

তিনদিন পর পুনঃরায় উৎপাদনে ফিরলো পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি পুনঃরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টা ৩ মিনিট থেকে ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, কেন্দ্রের প্রথম ইউনিটের বয়লারের … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ফেসবুকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি, গ্রেফতার-১

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলের দিকে তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্ত্বরের দক্ষিণ পাশে উত্তরবঙ্গগামী লেনে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরগামী ‘এসআই এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- সিরাজগঞ্জ-ব-১১-০০৭২) তল্লাশি করে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে এলপি গ্যাস সংকট ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারক লিপি প্রদান

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে এলপি গ্যাসের সংকট নিরসণ ও মূল্য বৃদ্ধির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে জেলা নাগরিক কমিটির উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টুর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী নাগরিক কমিটির … বিস্তারিত পড়ুন

রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পন্ন

ডেস্ক নিউজ :  রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী নিজ নিজ প্রতীক বরাদ্দ পেয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন আচরণবিধি মেনে আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন। বুধবার সকাল সোয়া  ১০ টা থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী বিএনসিসি’র উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :  রাজবাড়ীতে জেলা বিএনসিসি’র বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজবাড়ী সরকারী কলেজ বিএনসিসি’র উদ্যোগে যশোরের সেনা ক্যান্টনমেন্টসহ বেশ কয়েকটি স্থানে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। শুরুতেই খুব সকালে শিক্ষা সফরে যাওয়ার উদ্দেশ্যে রাজবাড়ী জেলা শহরের রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে এসে একত্রিত হতে শুরু করে বিএনসিসি সদস্য ও আয়োজকেরা। পরে সকাল ৬ … বিস্তারিত পড়ুন