ব্রেকিং নিউজ নওগাঁর ঐতিহ্যের স্বাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দিরকালীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের শিকলবন্দ্বী মরদেহ উদ্ধারকয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ডকয়রায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তারপার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

চালুর ১ দিনপর ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল

রাজবাড়ীর পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় চালুর মাত্র একদিন পরেই ফের বন্ধ হলো ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটের ফেরি চলাচল। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম। তিনি বলেন, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটের পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় … বিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

“জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম বিজ্ঞান মেলা-২০২৬ ও সেরা শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসএমসি, পিটিএ ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয়ের প্রাঙ্গণে দুপুর ১২ টার দিকে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন … বিস্তারিত পড়ুন

পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক-৩

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোর ৫ টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে থেকে তাদেরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির … বিস্তারিত পড়ুন

কয়রায় মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা

খুলনার কয়রা বাজারসংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষিপণ্য বিক্রির লাইসেন্স না থাকা এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে তাঁদের এ জরিমানা করা হয়। রোববার (১১ অক্টোবর) কয়রা বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস। অভিযানে কৃষিপণ্য … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা যা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১১ অ‌ক্টোবর) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ দণ্ড প্রদান করেন। এসময় সেই ধর্ষণের ফলস্বরূপ ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে সন্তা‌নের স্বীকৃ‌তি প্রদানের পাশাপাশি সন্তানটি ফারুকের ওয়া‌রিশ হি‌সে‌বে … বিস্তারিত পড়ুন

৬ দিনপর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু, রয়েছে গেছে নাব্যতা সংকট

রাজবাড়ী জেলার পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ৬ দিন বন্ধ থাকার পর স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়েছে ফেরি। প্রতিন্ধকতা কাটিয়ে রাজবাড়ী জেলার ধাওয়াপাড়া থেকে পাবনা জেলার নাজিরগঞ্জ নৌপথে রোববার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪ টা থেকে এ ফেরি চলাচল শুরু হয়। বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম বিষয়টি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রাজবাড়ীতে “ মেধাই শক্তি- মেধাই মুক্তি, এগিয়ে চলো- আগামীর দীপ্তি” প্রতিপাদ্য ধারণ করে এসএসসি ২০২৬ এ জিপিএ-৫ ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১১অক্টোবর) দুপরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রতিষ্ঠানের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মনজুরুল হক। অনুষ্ঠানে … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ের পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান

নওগাঁর আত্রাই উপজেলার পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় ৪২ দিন থেকে ৩ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হয়। টিকাদান কার্যক্রম পরিচালনা করেন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোঃ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হাঃ মোঃ ইসাহাক আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে দুই নৌকার সংঘর্ষে ডুবে গেল নৌকা, প্রতিপক্ষের হামলায় হাসপাতালে ১৪

রাজবাড়ীর পদ্মা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় দুইটি নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শারির ভিটা নামক একটি বাইচের নৌকা নদীতে তলিয়ে গেছে। এছাড়া প্রতিপক্ষের হামলার শিকার হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ১৪ জন। আহতরা সকলেই রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে রাজবাড়ী জেলা শহরের গোদারবাজার সংলগ্ন পদ্মা নদীতে বাইচের … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী বাংলা উৎসবের সমাপনী

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দশম বাংলা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাজবাড়ী একাডেমি এই উৎসবের আয়োজন করে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মীর মনির হোসেন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের … বিস্তারিত পড়ুন