ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাই নদীতে শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে গ্রামবাসী ও ফায়ার সার্ভিস

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকবিষ্টপুর এলাকায় আত্রাই নদীতে এক শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) ঘটনাটি ঘটার পরপরই স্থানীয় গ্রামবাসী নদীতে ব্যাপকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৃদ্ধার কোনো সন্ধান মেলেনি। গ্রামবাসী, ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা … বিস্তারিত পড়ুন

‘কথার জাদুতে’ বৃদ্ধার এক ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিল প্রতারক চক্র, এলাকায় আতঙ্ক

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামে আবারও সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। এবার তাদের কৌশলের শিকার হয়েছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। নানা কৌশলে কথা বলে তাঁর কানে থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায় দুই অজ্ঞাত ব্যক্তি। সোমবার (১৪ জুলাই ২০২৬) মোকামিয়া বাজারের আশা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে মা ও তাঁর কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতরা হলেন উপজেলার ছোট চন্ডিপুর গ্রামের বাসিন্দা রিপেন চন্দ্রের স্ত্রী ছবি রানী (৪০) … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ এর আওতায় পৌরসভা নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের কালিগঞ্জ পৌরসভার পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালীগঞ্জ পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের সমসপাড়া হাটে মোবাইল কোর্ট, ৮০ হাজার টাকার নিষিদ্ধ রিংজাল জব্দ ও ধ্বংস

নওগাঁর আত্রাই উপজেলার সমসপাড়া হাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ রিংজাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত এ মোবাইল কোর্টে জব্দকৃত রিংজাল প্রকাশ্য স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল ব্যবহার রোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন … বিস্তারিত পড়ুন

নওগাঁয় অনলাইন জুয়ার আস্তানায় অভিযান; চারজন গ্রেপ্তার

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার বিশেষ অভিযানে অনলাইন জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পার নওগাঁ সর্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদ মোল্লা ওরফে রাজন (৩১), নাহিদ হাসান (৩০), মশিউর রহমান (৩১) ও আরিফ হোসেন (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি কম্পিউটার … বিস্তারিত পড়ুন

বান্দাইখাড়ায় বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস, দুর্ঘটনার শঙ্কা

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে সড়কের একটি অংশে ধস দেখা দিয়েছে। এতে সেতু ও সংযোগ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরেজমিনে দেখা যায়, সেতুর উত্তর পাশের সড়কের একাংশ দেবে গিয়ে বড় ফাটল সৃষ্টি … বিস্তারিত পড়ুন

গাইবান্ধার ফুলছড়িতে ডিবির অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ফুলছড়ি থানার ৩ নম্বর উদাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উদাখালী কানিপাড়া … বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের ভাতা প্রদানের ঘোষণা এমপি এ. কে. এম. ফজলুল হক মিলনের

গাজীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের এমপি আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন সংসদ সদস্য হিসাবে এক মাসের প্রাপ্য সম্মানী ভাতা/বেতন মাননীয় প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের ঘোষণা দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। রোববার গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভ‚ইয়ার সভাপতিত্বে … বিস্তারিত পড়ুন

কাজিপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, অপপ্রচার এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কয়েকজন নেতা ও স্থানীয় জনপ্রতিনিধি পদপ্রার্থীরা। রোববার কাজিপুরের দুবলাই ৩ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ও ৫ নম্বর কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী … বিস্তারিত পড়ুন